banglahour

নিরাপত্তা বিধানে ৩১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ১১:৫৯ পূর্বাহ্ন

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সারা দেশে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ২ হাজার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে ৩১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রাজধানী ঢাকার মন্দির বা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে।

শনিবার (১২ অক্টোবর) রাতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ২ হাজার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে সর্বমোট ৩১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা যাতে অনধিক ১৫-৩০ মিনিটের মধ্যে পূজামণ্ডপে পৌঁছাতে পারে সেজন্য পূজামণ্ডপের আশপাশে সুবিধাজনক স্থানে ৮৮টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়নে অতিরিক্ত ২ প্লাটুন করে বিজিবি সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

এছাড়াও রাজধানী ঢাকার মন্দির বা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে বিজিবির ঢাকা সেক্টরের তত্ত্বাবধানে ৪ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল