banglahour

ফরিদপুর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১০:২৯ পূর্বাহ্ন

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, ঢাকা থেকে ঝিনাইদহগামী ঝিনাইদহ পরিবহন ও ঝিনাইদহ থেকে ঢাকাগামী গ্রিন এক্সপ্রেস নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহতদের সবার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল