
(২ বছর আগে) ১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৩:২৬ অপরাহ্ন
ঢাকা: নিউমার্কেট থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে এ রিমান্ডের আবেদন করেন। শিগগিরই এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, পল্টন থানার একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খানের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যার আদালতে এ আবেদন করেন।
গত সোমবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গভীর রাতে ক্যান্টনমেন্ট এলাকা থেকে আটক করা হয় ফারুক খানকে।
বিএনপির কার্যালয়ে দুই বছর আগে পুলিশের অভিযানে গুলিতে বিএনপির কর্মী মকবুল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ফারুক খানকে গ্রেফতার করা হয়েছে।