banglahour

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হলেন ডা.আবু জাফর

স্বাস্থ্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৬:৪৬ অপরাহ্ন

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন পেডিয়াট্রিক সার্জন অধ্যাপক ডা. মো. আবু জাফর।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পার-১ শাখায় ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

অধ্যাপক ডা. মো. আবু জাফর সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান।

২০১৩ সালের ১৩ নভেম্বরে অধ্যাপক পদে পদোন্নতি পেলেও বৈষম্যের স্বীকার হয়ে পরবর্তী পদোন্নতি অধ্যক্ষ গ্রেড-২ এবং ডিজি গ্রেড-১ হতে বঞ্চিত ছিলেন তিনি।  

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল