banglahour

একজন কাউন্সিলর চাইলেই আমি দলীয় পদ ছেড়ে দেব- শেখ হাসিনা

রাজনীতি |

(৩ বছর আগে) ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ৪:৫৪ অপরাহ্ন

ঢাকা: আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সম্মেলন। সেই কাউন্সিলে প্রধামন্ত্রী শেখ হাসিনা থাকবেন কি না, নেতৃত্বে কোনো চমক আছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের একটি কর্মীও যদি আমাকে না চায় তাহলে আমি থাকব না। চলে যাব। একজন কাউন্সিলর চাইলেই পদ ছেড়ে দেব। আমি দলীয় পদ থেকে বিদায় নিতে প্রস্তুত। আমিও চাই আওয়ামী লীগে নতুন নেতৃত্ব আসুক।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে গণভবনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
উল্লেখ্য, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার রাতে ঢাকায় ফেরেন শেখ হাসিনা। ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে লন্ডনে যান তিনি। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণ অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল