banglahour

চিকিৎসা শেষে যথারীতি কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৬:৫২ অপরাহ্ন

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ‘ত্বকের ছোট চিকিৎসা’ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যথারীতি কাজে ফিরেছেন এবং শনিবার তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপেও বসবেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।

তার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার গণমাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টার একটি স্কিন লিজন অপসারণ করতে ছোটখাটো একটা চিকিৎসা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়েছিলেন। আজ (শুক্রবার) সকালে আবার নিয়মিত কাজ শুরু করেছেন।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ইংরেজিতে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে শনিবার তিনি কয়েকটি দলের নেতাদের সঙ্গে বসবেন।

রাষ্ট্র সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত শুনতে গত ৫ অক্টোবর এ সংলাপ শুরু হয়।

দ্বিতীয় ধাপে শনিবার আলোচনার জন্য গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, বিজেপি, ১২ দলীয় জোট, এলডিপি, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, জাতীয় পার্টিকে (আন্দালিব) আমন্ত্রণ জানানোর কথা ইতোমধ্যে জানিয়েছেন উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল