banglahour

প্রথম টেস্টে ভারতকে হারানোর দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৯ অক্টোবর ২০২৪, শনিবার, ৭:৩৫ অপরাহ্ন

বাংলাদেশকে দুই টেস্টের সিরিজে উড়িয়ে দিলেও কিউইদের সঙ্গে পেরে উঠছে না ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তাদের হারানোর দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড। শেষদিনে ১০৭ রান করলেই জয়ের দেখা পেয়ে যাবে কিউইরা।

বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যায় ভারত। রাচিন রবীন্দ্রের (১৩৪) সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪০২ রান পর্যন্ত পৌঁছায় কিউইরা। ৯১ রান করেন ডেভন কনওয়ে।

৩৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভারতীয়রা। সরফরাজ খান (১৫০) এবং রিশাভ পান্তের (৯৯) দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৬২ রান স্কোরবোর্ডে জমা করে স্বাগতিকরা।

বিরাট কোহলির ব্যাটে আসে ৭০ রান।

তবে দ্বিতীয় ইনিংসে এত রান করার পরও ভারত কিউইদের বড় লক্ষ্য দিতে পারল কই! শেষদিনে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১০৭ রান।

চতুর্থ দিনের শেষবেলায় মাত্র ৪ বল খেলে রানের খাতা খোলার আগেই দিনের খেলা শেষের ঘোষণা দেন আম্পায়াররা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল