banglahour

দুই অভিনেতার সঙ্গে একই ছবিতে চ্যালেঞ্জের মুখোমুখি অনন্যা

বিনোদন | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৯ অক্টোবর ২০২৪, শনিবার, ৭:৪১ অপরাহ্ন

বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা অক্ষয় কুমার ও মাধবন। এই দুই অভিনেতার সঙ্গে একই ছবিতে কাজ করার চ্যালেঞ্জের মুখোমুখি অনন্যা পাণ্ডে।

শুক্রবার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে- একটি নতুন ছবিতে একসঙ্গে অভিনয় করবেন অক্ষয় কুমার-মাধবন ও অনন্যা পাণ্ডে।

নির্মাতারা জানিয়েছেন, ছবিটি পরাধীন ভারতের আইনজীবী সি শঙ্করন নায়ারের বায়োপিক। ছবির প্রেক্ষাপট জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি ছবিটি নিয়ে খুব বেশি কিছু আপাতত বলতে রাজি নন প্রযোজক কর্ণ জোহর।

রঘু পালট এবং পুষ্পা পালটের লেখা ‘দ্য কেস দ্যাট শুক দি এম্পায়ার’ বইটি অবলম্বনে তৈরি হবে ছবিটি। পরিচালনা করবেন কর্ণ সিংহ ত্যাগী। ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি।

বলিউডে নতুন প্রজন্মের সদস্য অনন্যা। অল্প সময়ের মধ্যেই ‘গেহরাইয়াঁ’ এবং ‘কন্ট্রোল’-এর মতো ছবিতে দর্শকদের মন জয় করেছেন। ইন্ডাস্ট্রির অনেকে মনে করেন, অক্ষয় ও মাধবনের সঙ্গে অভিনয় করা অনন্যার জন্য সুবর্ণ সুযোগ।

প্রথমত, কোর্টরুম ড্রামা। দ্বিতীয়ত, পিরিয়ড ছবি। সব মিলিয়ে অনন্যা যে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি তা স্পষ্ট। ছবিটি আগামী বছরের মার্চে মুক্তি পাবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল