banglahour

সিলেট মহানগরে এবি পার্টির কমিটি ঘোষনা

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৯ অক্টোবর ২০২৪, শনিবার, ৭:৫৮ অপরাহ্ন

সিলেট মহানগরে এবি পার্টির কমিটি ঘোষনা উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে দলের সদস্যসচিব 
মজিবুর রহমান মঞ্জু বলেছেন; অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছিলেন; আপনারা আমাদের সমলোচনা করুন, ভুল গুলো ধরিয়ে দিন। আমরা এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল দায়িত্বশীলতার সাথে তাদের সমলোচনা করছি, ভুল-ত্রুটি ধরিয়ে দিচ্ছি। সরকার হাসিমুখে আমাদের সমলোচনা শুনছেন ও সহ্য করছেন, কিন্তু অবাক ব্যপার হলো জনগণের মুখে হাসি ফোটানোর জন্য প্রয়োজনীয়  কার্যকর পদক্ষেপ তারা নিচ্ছেননা। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ও প্রাশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাদের যে ধীরগতি তাতে নাগরিকগণ আস্থাহীনতায় ভুগছে। তিনি আরও বলেন তারা যেসকল সংস্কারের কথা বলেছেন সেটাও তারা আদৌ করবেন কিনা তা নিয়েও জনমনে সংশয় তৈরী হচ্ছে। তিনি অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে সরকারকে দৃঢ় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান। 
আজ সকাল ১১ টায় সিলেট মহানগরের একটি কমিউনিটি হলে দলের মহানগর কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের সদস্য আলতাফ হোসেইন, সিলেট মহানগরের নব মনোনীত আহ্বায়ক ও কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব ওমর ফারুক, কেন্দ্রীয় নেতা গাজী নাসির,…….. সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। 
সমাবেশে জনাব ওমর ফারুক কে আহ্বায়ক ও রেজাউল করিম শোয়েবকে সদস্যসচিব করে … সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল