banglahour

ইবি শাখা ছাত্রলীগের এক নেতা মারধরের শিকার

শিক্ষা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৯ অক্টোবর ২০২৪, শনিবার, ৮:৪৯ অপরাহ্ন

পরীক্ষা দিতে গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের এক নেতা মারধরের শিকার হয়েছেন। আজ শনিবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারির কক্ষে পরীক্ষা চলার সময় এ ঘটনা ঘটে। ওই ছাত্রলীগ নেতার নাম আবদুল আলীম। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রক্টরিয়াল বডি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা আবদুল আলীমকে পরীক্ষার হল থেকে বের করে থানায় সোপর্দ করেন।

আবদুল আলীম ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের সাহিত্যবিষয়ক সম্পাদক।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নেন আলীম। তাঁর ক্যাম্পাসে আসার খোঁজ পেয়ে সাধারণ শিক্ষার্থীরা রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে জড়ো হয়ে ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরে আলীমকে পরীক্ষার হল থেকে বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা থানায় সোপর্দ করেন। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীদের অতর্কিত মারধরের শিকার হন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল