banglahour

শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নবনির্বাচিত কমিটির পুষ্পস্তবক অর্পণ

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৫ ডিসেম্বর ২০২২, রবিবার, ১:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৫০ অপরাহ্ন

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার (২৫ ডিসেম্বর) সকালে দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে  ৩২- ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন করার পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন নেতৃবৃন্দ।

এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞদের দিয়েই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন সভানেত্রী। তৃতীয়বারের মতো  সাধারন সম্পাদক পদ পেয়ে দায়িত্ব আরো বেড়ে গেলো , এবং নেত্রীর প্রতি ঋনও বেড়ে গেলো বলে উল্লেখ করেন তিনি । এর আগে শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের নতুন কমিটি নির্বাচিত হয়। এতে দলটির বর্তমান সভাপতি শেখ হাসিনা টানা দশমবারের মতো সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।

পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল