banglahour

অন্তর্বর্তী সরকার ব্যবস্থা না নিলে গণহত্যার দায় বর্তমান সরকারের: রুহুল কবির রিজভী

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২১ অক্টোবর ২০২৪, সোমবার, ৫:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪৩ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে গণহত্যার দায়ে ব্যবস্থা নিতে না পারে এবং ফ্যাসিবাদের দোসররা পুনরায় ফিরে আসে, তবে এর দায় বর্তমান সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় পুলিশের গুলিতে নিহত শহীদ ইয়ামিন ও নাফিসার পরিবারকে বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, বর্তমান সরকারকে দ্রুত রাষ্ট্রের সংস্কার শেষ করে একটি সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, যেন নির্বাচিত সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালাতে পারে।

রুহুল কবির রিজভী আরও বলেন, আওয়ামী লীগ সরকার ছাত্র ও জনতার ওপর গুলি চালালেও অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে না এবং অনেক অপরাধী পালিয়ে যাচ্ছে। তিনি সরকারকে দ্রব্যমূল্য কমাতে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য জোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রোমান, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু এবং আরও অনেকে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল