banglahour

রিমান্ড শেষে জামায়াত আমির কারাগারে

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৫ ডিসেম্বর ২০২২, রবিবার, ৭:০২ অপরাহ্ন

ঢাকা: রাজধানী যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় ২য় দফায় রিমান্ড শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: মো: শফিকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (২৫ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদির আদালত এই আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার  (১৩ ডিসেম্বর)  আদালত তার সাত দিনের ও ২১ ডিসেম্বর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জামায়াতের আমিরকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মূলত জনগণের ১০ দফা দাবি আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই আমিরে জামায়াতকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল গত ১৩ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৪টার দিকে শফিকুর রহমানকে তার বসুন্ধরার বাসা থেকে গ্রেপ্তার করে। পরে ঢাকা মেট্রোপলিটন পলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করার বিষয়টি জানান।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল