banglahour

মা হচ্ছেন জেনিফার লরেন্স, দ্বিতীয় সন্তানের প্রত্যাশা

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ২১ অক্টোবর ২০২৪, সোমবার, ৯:৩৬ অপরাহ্ন

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স আবারও মা হচ্ছেন। এটি জেনিফার এবং তাঁর স্বামী কুক ম্যারোনির ঘরে দ্বিতীয় সন্তান। এই খবর নিশ্চিত করেছেন জেনিফার লরেন্সের মুখপাত্র, যা যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভোগে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৯ অক্টোবর রাতে লস অ্যাঞ্জেলেসে এক নৈশভোজে ৩৪ বছর বয়সি অভিনেত্রী জেনিফার লরেন্স সাদা টি-শার্টের সঙ্গে সোয়েটার পরেছিলেন, যার ওপর দিয়ে তাঁর বেবিবাম্প স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।

২০১৮ সালের জুন মাসে জেনিফার এবং কুকের পরিচয় হয়। এই পরিচয় ঘটে জেনিফারের কাছের বন্ধু লরার মাধ্যমে। একই বছর তারা প্রেমের সম্পর্ক শুরু করেন, তবে তারা তাঁদের সম্পর্ককে বেশ কিছুদিন গোপন রেখেছিলেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তারা বাগদান সারেন এবং একই বছরের ১৯ অক্টোবর বিয়ে করেন।

জেনিফারের অভিনীত 'ডোন্ট লুক আপ' সিনেমাটি ২০২১ সালে মুক্তি পায়। এই চলচ্চিত্রের শুটিংয়ের সময় তিনি দ্বিতীয়বার গর্ভপাতের অভিজ্ঞতা লাভ করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন।

গর্ভপাতের মতো কঠিন সময় নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য জেনিফার কাজ করেছেন। তিনি 'জুরাউস্কি ভার্সেস টেক্সাস' নামে একটি ডকুমেন্টারি প্রযোজনা করেছেন, যেখানে গর্ভপাতবিরোধী আইনের প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রকল্পে তিনি সাবেক রাষ্ট্রপতি হিলারি ক্লিনটনের সঙ্গে কাজ করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল