banglahour

ইবির আইকিউএসির নতুন পরিচালক হলেন ড. নাজিম উদ্দিন

শিক্ষা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৩ অক্টোবর ২০২৪, বুধবার, ৩:২৯ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল’র (আইকিউএসি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাজিম উদ্দিন।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, সদ্যবিদায়ী পরিচালক অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল পদত্যাগ করায় তাকে এ পদে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত ড. নাজিম এ দায়িত্ব পালন করবেন।

আইকিউএসি’র নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. নাজিম উদ্দিন বলেন, আমি নিয়োগপত্র পাওয়ার পর দায়িত্ব গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের মিশন-ভিশনের আলোকে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে নিয়ে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করবো। এবিষয়ে সকলের পরামর্শ ও সহযোগিতা কাম্য।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল