banglahour

ভেড়ামারায় ব্যাংকে লেনদেনের সময় জাল টাকাসহ আটক

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৩ অক্টোবর ২০২৪, বুধবার, ৪:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৩৬ অপরাহ্ন

কুষ্টিয়ার ভেড়ামারায় সোনালী ব্যাংকে লেনদেনের সময় ৮৯ হাজার জাল টাকাসহ আব্দুর রাজ্জাক দোয়েল (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার সময় তাকে আটক করা হয়।


বিষয়টি  নিশ্চিত করেছেন ভেড়ামারা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. শামসুল ইসলাম। আটক দোয়েল উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের বামুনপাড়ার বাসিন্দা মো. মনিরুল ইসলামের ছেলে।


ভেড়ামারা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. শামসুল ইসলাম বলেন, আজ বুধবার সকাল ১১টায় আব্দুর রাজ্জাক দোয়েল তার বাবা মনিরুল ইসলামের অ্যাকাউন্টে ১ লাখ ৬৫ হাজার টাকা জমা দিতে যান। এর মধ্যে ৮৯ হাজার টাকা আমাদের ক্যাশ অফিসার জাল হিসেবে চিহ্নিত করে। প্রতিটি জাল টাকা ১ হাজার টাকার নোট ছিল। যেখানে একই নম্বরের একাধিক টাকা ছিল। পরে তাকে আমরা আটক করে পুলিশে খবর দিলে, তারা নিয়ে যায়।


ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, আমরা সোনালী ব্যাংকে জাল টাকাসহ আব্দুর রাজ্জাক দোয়েল নামে একজনকে গ্রেপ্তার করেছি। পুলিশ বাদী হয়ে তার নামে মামলা করা হবে। আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল