banglahour

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয়ের পর ফেসবুক পোস্ট নিয়ে দুঃখ প্রকাশ করেছেন অধিনায়ক সাবিনা খাতুন

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১০:০৯ পূর্বাহ্ন

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। এই অসাধারণ জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন, যা পরে মুছে ফেলে দুঃখ প্রকাশ করেন তিনি।

সাবিনার মুছে ফেলা পোস্টটিতে তিনি লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ সকল প্রশংসা এক আল্লাহর! প্রত্যেকের কাছে এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই, রোজ তোরা টিকটক কর। আর এমন পারফরম্যান্স কর। অনেক অনেক ভালোবাসা তোদের জন্য।’ তবে সাবিনা নিজেই জানান, ওই পোস্টটি তার অ্যাডমিনের পক্ষ থেকে করা হয়েছিল, যেটি খেলা শেষে স্টেডিয়াম থেকে বের হওয়ার আগে তার নজরে আসে এবং সঙ্গে সঙ্গে সেটি মুছে ফেলার ব্যবস্থা করেন তিনি।

পরে সাবিনা নতুন একটি পোস্ট দিয়ে বলেন, ‘প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আমার পেজ থেকে পূর্বে প্রকাশিত স্ট্যাটাসটির জন্য। আমার পেজটি একজন অ্যাডমিন দ্বারা নিয়ন্ত্রিত। আমি খেলা শেষ করে টিম হোটেলে আসার পূর্বেই স্ট্যাটাসটি প্রকাশ করা হয়। যা আমার দৃষ্টিতে আসা মাত্রই ডিলিট করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় আছি, এবং সেই প্রতিযোগিতাতেই মনোযোগ দিতে চাই। সবার কাছে অনুরোধ, টুর্নামেন্ট চলাকালে কোনো নেতিবাচক মতামত না দিয়ে আমাদের জন্য দোয়া এবং সমর্থন করুন। আমরা এখন সবাই বাংলাদেশ, আমাদের লক্ষ্য অর্জনে দোয়া করবেন।’

পরবর্তীতে এই পোস্টটিও মুছে দেন সাবিনা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল