banglahour

চবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানালেন নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১০:১৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন চবির নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য। বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান শিক্ষকরা। লিখিত বক্তব্য পাঠ করেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসান।

তিনি বলেন, "আমরা যখন স্বাভাবিক ক্লাস ও পরীক্ষার পরিবেশ তৈরিতে ব্যস্ত, তখন একদল সন্ত্রাসী বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করতে চাইছে। এর অংশ হিসেবে সোমবার হানিফ গং ও তার সন্ত্রাসী বাহিনী ব্যাপক ভাঙচুর চালায় এবং প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে।"

শিক্ষকরা আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষক নিয়োগকে বৈধতা দিতে বিগত প্রশাসন একটি আইন তৈরি করেছে, যা বর্তমান প্রশাসনের কাছে বাতিলের দাবি জানিয়েছেন তারা।

ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন জানান, তার বিভাগে বিজ্ঞাপিত পদের অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি বোর্ডের সদস্যদের সম্পর্কে কোনো তথ্য জানতেন না, যাদের সঙ্গে বিভাগের কোনো সংশ্লিষ্টতা ছিল না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্যের সমন্বয়ক অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানসহ চবির অন্যান্য বিশিষ্ট শিক্ষকরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল