banglahour

ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে- সমাজকল্যাণমন্ত্রী

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৫ ডিসেম্বর ২০২২, রবিবার, ৯:৫৯ অপরাহ্ন

ঢাকা: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন,  দেশ যখন সমৃদ্ধির পথে তখন ষড়যন্ত্রকারীরা সরব হওয়ার চেষ্টা করছে।  ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

আজ রবিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, বাংলাদেশ করোনা মোকাবেলায় বিশ্বে অন্যতম সফল দেশ। বিশ্বব্যাপী নানা সমস্যার মধ্যেও দেশের অগ্রযাত্রা অব্যাহত ছিল। বিশ্বের বুকে বাংলাদেশ এক বিষ্ময়। মন্ত্রী দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও সংগঠনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ কে এম আহসানুল হক ডিউক চৌধুরী,  এম পি, রেজাউল হাসান প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল