
(২ বছর আগে) ২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ১০:৩৪ পূর্বাহ্ন
লিওনেল মেসির ইন্টার মায়ামি ২০২৪ মেজর লিগ সকারের (এমএলএস) কাপ প্লে-অফের যাত্রা দুর্দান্তভাবে শুরু করেছে। প্লে-অফের প্রথম ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে মেসি-সুয়ারেজরা।
প্রথম পর্বের এই রাউন্ডটি সেরা তিন ম্যাচের একটি সিরিজে অনুষ্ঠিত হচ্ছে যেখানে প্রথম লেগে লিওনেল মেসির দল লুইস সুয়ারেজ এবং জর্দি আলবার গোলে তিন ম্যাচের সিরিজে ১-০ গোলে এগিয়ে গেল।
এখন যদি তারা ২ নভেম্বর আটলান্টার মার্সিডিজ বেনজ স্টেডিয়ামে জয় পায়, তবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে। কিন্তু জয় না পেলেও তৃতীয় ও ভাগ্য নির্ধারনের ম্যাচটি আবারও ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত হবে।
শনিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৬.৪৫ এ শুরু হওয়া ম্যাচে প্রথম সেকেন্ড থেকেই আক্রমণাত্মক ছিল ইন্টার মায়ামি। কেবল ৯০ সেকেন্ডের মাথায় লুইস সুয়ারেজের শট গোলপোস্টে পৌঁছে গেলে মিয়ামি ১-০ তে লিড নেয়। মেসি বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও আটলান্টা ইউনাইটেডের গোলরক্ষক ব্র্যাড গুজানের অনবদ্য সেভ তাদের আক্রমণ রুখে দেয়।