banglahour

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন আইজিপি

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ৬:৫০ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শনিবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারা। এরপর শহিদের মা-বাবা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে শোকাহত বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগমকে সান্ত্বনা দেন।

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল মজিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কবর জিয়ারত শেষে আইজিপি রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন। পরে দুপুর ২টার দিকে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সমাবেশে অংশ নেন এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল