banglahour

জাতীয় পার্টির চেয়ারম্যানের দাবি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী কাজ করেছে

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ৭:০১ অপরাহ্ন

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তাদের কার্যক্রম ছিল মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। মুক্তিযুদ্ধের চেতনা বৈষম্যহীন একটি স্বাধীন দেশ গঠনের। কিন্তু আওয়ামী লীগ দেশের মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে। যারা আওয়ামী লীগের সমর্থক, তাদের জন্য আলাদা সুযোগ-সুবিধা ও ভিন্ন আইন থাকলেও সাধারণ মানুষের জন্য নিয়ম ভিন্ন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতার পরই আওয়ামী লীগের পতন হয়েছে।

শনিবার দুপুরে বনানীর কার্যালয়ে জাতীয় পার্টি অনলাইন কর্মী ও ঢাকা বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালে চাকরিতে কোটাবিরোধী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে আন্দোলনরত ছাত্রদের পাশে ছিল। এ আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের জন্য জাতীয় পার্টির নেতা-কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সক্রিয় অংশগ্রহণের জন্য জাতীয় পার্টির অনেক নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। রংপুরে এ আন্দোলনে অংশ নিয়ে জাতীয় পার্টির অন্তত ৩৩ জন নেতা-কর্মী মিথ্যা মামলায় আসামি হয়েছেন, অনেকে জেলও খেটেছেন। এ ধরনের অন্যায়কে আমরা মেনে নেব না এবং এর প্রতিবাদ করবো।"

সভায় জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, গাজীপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, ওমর ফারুক মিয়া, রিপন ভাওয়ালসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গোলাম মোহাম্মদ কাদের সরকারের প্রতি আহ্বান জানান, দেশের মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি না করে একটি ন্যায়বিচার ভিত্তিক সমাজ গঠনের জন্য আন্তরিক প্রচেষ্টা চালাতে। তিনি আরও বলেন, দেশের মানুষ বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বেকারত্বের সমস্যায় ভুগছে, যা মানুষের জীবনে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল