banglahour

**সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক হলেন মোহাম্মদ রিজওয়ান**

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৭ অক্টোবর ২০২৪, রবিবার, ৭:২৫ অপরাহ্ন

ইসলামাবাদ, ২৭ অক্টোবর – পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাদা বলের ক্রিকেটে মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে। রোববার এক ঘোষণায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন রিজওয়ান।

গত ২ অক্টোবর সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বাবর আজম। এরপরই সম্ভাব্য অধিনায়ক হিসেবে রিজওয়ানের নাম আলোচনায় আসে। তার অধিনায়কত্বে প্রথম সিরিজ হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ৪ নভেম্বর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ। এরপর ওয়ানডে সিরিজেও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবেন রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান দল।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও অধিনায়কত্ব করবেন রিজওয়ান। তবে টি-টোয়েন্টি সিরিজের দলে না থাকায় সেখানে নেতৃত্বের দায়িত্ব পালন করবেন সালমান আলী আগা, যাকে সাদা বলের ক্রিকেটে রিজওয়ানের ডেপুটি করা হয়েছে বলে জানিয়েছে পিসিবি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল