banglahour

মিশিগানের মুসলিম নেতাদের সমর্থন পেলেন ডোনাল্ড ট্রাম্প

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ২৭ অক্টোবর ২০২৪, রবিবার, ৭:২৭ অপরাহ্ন

সূত্র: আনাদোলু ও জিও নিউজ

ডেট্রয়েট, ২৭ অক্টোবর – গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির প্রতি অসন্তোষ জানিয়ে মিশিগানের মুসলিম নেতারা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। শনিবার মিশিগানের ডেট্রয়েট শহরতলির নভি এলাকায় আয়োজিত এক সমাবেশে মুসলিম নেতারা ট্রাম্পের সঙ্গে মঞ্চে উপস্থিত হয়ে তার প্রতি আনুগত্য প্রকাশ করেন। মুসলিম নেতাদের বিশ্বাস, ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।

ইমাম বেলাল আলজুহাইরি বলেন, "আমরা মুসলিম হিসেবে ট্রাম্পের সঙ্গে আছি, কারণ তিনি যুদ্ধের পরিবর্তে শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন।" তিনি আরও যোগ করেন, ট্রাম্প মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই পরিবর্তন আনার জন্য তিনি সক্ষম।

ডোনাল্ড ট্রাম্প মুসলিম ও আরব ভোটারদের উদ্দেশ্যে বলেন, "তারা শুধু মধ্যপ্রাচ্যে শান্তি চায় এবং আমি সেই পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছি।" মিশিগানের ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাট সমর্থিত মুসলিম সম্প্রদায় বাইডেন প্রশাসনের ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থনে ক্রমশই অসন্তুষ্ট। গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে তাদের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ছে।

মিশিগানে প্রায় তিন লাখ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা থেকে আসা মানুষ বসবাস করেন, যা রাজ্যটির মোট জনসংখ্যার প্রায় ৩.১ ভাগ। ২০২০ সালের নির্বাচনে বাইডেন মিশিগানে ট্রাম্পকে পরাজিত করলেও, বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের প্রতি মুসলিম নেতাদের সমর্থন তার জন্য জয়ের সম্ভাবনা সৃষ্টি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মিশিগানে মুসলিম ও আরব সম্প্রদায়ের সমর্থন এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল