banglahour

ভারতের পেট্রাপোল বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনে সাময়িকভাবে যাত্রী পারাপার বন্ধ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৭ অক্টোবর ২০২৪, রবিবার, ৯:১০ অপরাহ্ন

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোল বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেয়।

যাত্রী পারাপার বন্ধ থাকায় বেনাপোল এবং পেট্রাপোল বন্দর এলাকায় শত শত যাত্রী আটকা পড়েন। দূরদূরান্ত থেকে চিকিৎসা ও অন্যান্য কাজে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আসা যাত্রীরা এই সাময়িক বাধার কারণে চরম ভোগান্তির শিকার হন। বেনাপোল বন্দরে উপস্থিত এক যাত্রী, অনিমেষ চক্রবর্তী জানান, পরিবারসহ চিকিৎসার জন্য ভারতে যেতে এসে সকাল থেকে অপেক্ষা করতে হয় দুপুর ২টা পর্যন্ত।

অন্যদিকে, ঢাকা থেকে আসা যাত্রী কমলা রানী জানান, তিনি ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোলে পৌঁছার পর জানতে পারেন যে ভারতের পেট্রাপোল বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের কারণে যাত্রী পারাপার সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঞা জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে জানিয়েছেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগমনে নিরাপত্তার জন্য যাত্রী পারাপার এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুপুর ২টার পর যাত্রী পারাপার পুনরায় স্বাভাবিক হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল