banglahour

ডোনাল্ড ট্রাম্প: মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবী ধ্বংস হবে

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ২৭ অক্টোবর ২০২৪, রবিবার, ৯:১২ অপরাহ্ন

তথ্যসূত্র: জেরুজালেম পোস্ট, জো রোগান এক্সপেরিয়েন্স

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন, মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবী ধ্বংস হবে। নবীদের প্রদত্ত বার্তা উল্লেখ করে তিনি এই মতামত প্রকাশ করেছেন।

সম্প্রতি মার্কিন পডকাস্টার জো রোগানের সাথে প্রায় তিন ঘণ্টার দীর্ঘ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আপনি জানেন, নবীরা বলে গেছেন, মধ্যপ্রাচ্যে পৃথিবী শেষ হয়ে যাবে। আপনি এটা জানেন, তাই না?”

পডকাস্টটি 'পাওয়ারফুল জেআরই' নামক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হওয়ার পর এটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে, ভিডিওটি একদিনের মধ্যেই ২ কোটি ৭০ লাখ বারের বেশি দেখা হয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইসরাইলের সঙ্গে সম্পর্ক এবং মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনা করেন। তিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী, বর্তমান ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করেন।

বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেন, “বাইডেন ইসরাইলকে কিছু করতে নিষেধ করেছিল।” গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর ইসরাইল যেন গাজায় পাল্টা হামলা না করে সে ব্যাপারে বাইডেন সতর্ক করেছিলেন, এমন মন্তব্য করেন তিনি।

তবে বাইডেনের কথায় কর্ণপাত না করায় ইসরায়েলের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, “আমার মনে হয়, যদি তারা (ইসরায়েল) বাইডেনের কথা শুনতো, তাহলে এখনও তারা মাথার ওপর বোমা পড়ার জন্য অপেক্ষা করতো।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল