banglahour

অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযানে জোরদার নির্দেশ আইজিপির

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৮ অক্টোবর ২০২৪, সোমবার, ৯:১২ অপরাহ্ন

ঢাকা, ২৮ অক্টোবর: দেশের বিভিন্ন অপরাধের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। আজ সোমবার (২৮ অক্টোবর) এক বিশেষ বার্তায় তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়, ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী, গুরুত্বপূর্ণ হত্যা মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযানে অপরাধপ্রবণ এলাকা, যা ক্রাইম জোন হিসেবে পরিচিত, সেখানে কম্বিং অপারেশন চালানো হচ্ছে। স্থায়ী চেকপোস্টের পাশাপাশি অস্থায়ী চেকপোস্টও বসানো হয়েছে। পুলিশি টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মোবাইল ও মোটরসাইকেল টিমের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকায় বর্তমানে ১৫০টি স্থায়ী ও মোবাইল চেকপোস্ট কার্যকর রয়েছে, ৩০০টি মোটরসাইকেল টিম এবং ২৫০টি টহল টিম অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়া, দেশজুড়ে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে।

এছাড়াও, বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারসহ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে যা অব্যাহত রয়েছে।

চলমান এই বিশেষ অভিযানে ২৭ অক্টোবর পর্যন্ত মোট ২০০ জন ছিনতাইকারী, চাঁদাবাজ ও ডাকাত; তালিকাভুক্ত ১৬ জন সন্ত্রাসী; বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ১ হাজার ১৪০ জন; মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে ১ হাজার ১৪৪ জন এবং অবৈধ অস্ত্রধারী ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল