banglahour

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৪২ জেলেকে গ্রেফতার

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ১০:০৭ পূর্বাহ্ন

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে গত ১৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২৪২ জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশসহ জেলা ও উপজেলা টাস্কফোর্স। এর মধ্যে ১৩১ জনকে ভ্রাম্যমাণ আদালতে বিনাশ্রম কারাদণ্ড এবং ১১১ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে। 

মঙ্গলবার  রাতে  এসব তথ্য নিশ্চিত করেছেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ।

মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুর নৌ সীমানায় কাজ করছে চাঁদপুর নৌ থানা, মোহনপুর, আলু বাজার, নীলকমল, হরিণাঘাট ও বেলতলি পুলিশ ফাঁড়ি।

নৌ পুলিশ চাঁদপুর মিডিয়া সেল থেকে জানায়, ১৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে অংশগ্রহণ করে ২৪২ জেলেকে গ্রেফতার করেন। এ সময় ৪৬ লাখ ৮১ হাজার ৬১৫ মিটার কারেন্টজাল, ১ হাজার ৬০৪ কেজি ইলিশ ও ৮৫টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

এসব ঘটনায় জেলা প্রশাসন থেকে অভিযানে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ২০টি। জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত নৌকা মামলার আলামত হিসেবে কোস্টগার্ড ও চাঁদপুর নৌ থানা হেফাজতে রয়েছে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ইলিশের বাড়িতে ইলিশের নিরাপদ প্রজনন সম্পন্ন করতে আমাদের প্রতিটি ইউনিট দিন ও রাতে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের অভিযানগুলো সফল। বাকি সময়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল