banglahour

জাতির পিতা কে, তা নির্ধারণ করবে জনগণ: শারমিন আহমদ

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:৪৪ অপরাহ্ন

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ মন্তব্য করেছেন যে, জাতির পিতা কে, তা জনগণই নির্ধারণ করবে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "জাতির পিতা বলার আগে অবশ্যই মুক্তিযুদ্ধে কার কী ভূমিকা ছিল সেটা বিবেচনায় নিতে হবে।"

শারমিন আহমদ আরও বলেন, "মুক্তিযুদ্ধের আসল ঘটনা জাতির সামনে খুলে দেওয়া হলে জনগণই সেটা বিবেচনা করবে। জনগণ যদি দেখে শেখ মুজিবের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাহলে তাদের সিদ্ধান্তই আসবে। আর যদি মনে করে, তার সেই ধরনের ভূমিকা ছিল না, তাহলে সেটা হবে না।"

তিনি বর্তমান আওয়ামী লীগের অবস্থান নিয়ে মন্তব্য করে বলেন, "মাফিয়াতন্ত্রের সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার করে পরিচ্ছন্ন কারো হাতে নেতৃত্ব দিলে এক বা দুই যুগ পরে আওয়ামী লীগ আবার দেশে রাজনীতির মাঠে ফিরে আসতে পারে। তবে আপাতত এ ধরনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।"

শারমিন আহমদ তার মায়ের অবদানের কথা স্মরণ করে বলেন, "১৯৭৫ সালের ১৫ আগস্টের পর আমার মা জোহরা তাজউদ্দীন আওয়ামী লীগের হাল ধরে বিলুপ্তির হাত থেকে দলটিকে রক্ষা করেন। কিন্তু পরবর্তীতে সে দলটি হাইজ্যাক হয়ে গেল এবং একটি পরিবারের হাতে বন্দি হয়ে গেল।"

তিনি আরও বলেন, "গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের হাতে এত তরুণের মৃত্যু, জনতার মৃত্যু, মানুষের দেহে এখনও বুলেট। কাজেই আমরা কেন আওয়ামী লীগে যাব? এ আওয়ামী লীগ তো একটি মাফিয়া লীগ।"

শারমিন আহমদ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নিয়ে বলেন, "আমি মনে করি শেখ হাসিনা বা শেখ পরিবারের কারোরই আর রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নেই।"

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল