banglahour

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার হত্যাচেষ্টার মামলায় কারাগারে প্রেরণ

অপরাধ | নিউজ ডেস্ক

(২ বছর আগে) ২ নভেম্বর ২০২৪, শনিবার, ১০:০৬ অপরাহ্ন

ঢাকা, ২ নভেম্বর ২০২৪ – রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সালকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে শনিবার এ নির্দেশ দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম আদালতে সাধন চন্দ্রকে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে, আসামির আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন এবং উন্নত চিকিৎসার আবেদন জানান। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং কারাবিধি অনুযায়ী চিকিৎসা প্রদানের আদেশ দেন।

গত ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধনকে গ্রেফতার করে ডিএমপি গোয়েন্দা বিভাগ। পরদিন আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। ৩০ অক্টোবর মোহাম্মদপুর থানার মামলায় পুনরায় তাকে আদালতে হাজির করা হলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় আন্দোলনে যোগ দেওয়ার সময় গুলিবিদ্ধ হন ইমরুল কায়েস ফয়সাল। পরবর্তীতে, ২৬ সেপ্টেম্বর তিনি মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন, যেখানে সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৮৪ জনকে আসামি করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল