banglahour

৩০ তারিখে গণমিছিলের নামে বিএনপি অপতৎপরতা চালাতে পারে

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ৮:৪১ অপরাহ্ন

ঢাকা: ৩০ তারিখে গণমিছিলের নামে বিএনপি সারাদেশে অপতৎপরতা চালাতে পারে, সেজন্য সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, সরকার বিরোধিতার নামে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত। ১০ ডিসেম্বরের মতই জনগণ তাদের প্রতিরোধ করবে।


তিনি আজ মঙ্গলবার সন্ধ্যায় আজ সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর - দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।  
এ সময় তিনি আরো বলেন, আমরা কাউকে আক্রমণ করব না, তবে আক্রান্ত হলে কাউকে কোন ছাড়ও দিবো না। জননেত্রী শেখ হাসিনার ঊদারতার জন্য অনেক ছাড় দিয়েছি। আর নয়।

সভায় উপস্হিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আব্দুর রাজ্জাক, শাজাহান খান ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, বাহাউদ্দীন নাছিম সহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল