banglahour

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তপু নন্দী গ্রেফতার

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৬ নভেম্বর ২০২৪, বুধবার, ১০:১০ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তপু নন্দীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টায় রাজধানীর কোতোয়ালীর তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তপু কোতোয়ালীর ৩৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার তপু নন্দী বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি। 

গত ৫ আগস্ট কোতোয়ালী থানার নবাব সিরাজদ্দৌলা জিন্দাবাহার পার্ক এলাকায় সরকার পতনের একদফা আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে অংশগ্রহণ করেন ভিকটিম মো. সুজন। এ সময় আন্দোলনকারীদের ওপর অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

এ ঘটনায় ভিকটিম সুজনসহ আরও অনেকে হতাহত হন। সুজন বাদী হয়ে গত ৩ নভেম্বর তারিখে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। 

তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় কোতোয়ালীর তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি তপু নন্দীকে গ্রেফতার করা হয়। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল