banglahour

টিসিবি'র স্মার্ট ফ্যামিলি কার্ড চালু: একাধিক ব্যক্তির পণ্য গ্রহণে বাধা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৯ নভেম্বর ২০২৪, শনিবার, ২:২১ অপরাহ্ন

ঢাকা: এক পরিবার থেকে একজন ব্যক্তির টিসিবি কার্ড পাওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে একাধিক ব্যক্তি এই সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়। এতে করে প্রকৃত সুবিধাভোগীরা এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে এই সমস্যা সমাধানে নতুন পদক্ষেপ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী বছরের ১ জানুয়ারি থেকে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করবে।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে টিসিবি'র আঞ্চলিক কার্যালয়ে রমজানের প্রস্তুতি বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন টিসিবি'র মুখপাত্র হুমায়ুন কবীর। তিনি বলেন, রমজান উপলক্ষে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা সরবরাহ নিশ্চিত করতে চুক্তি সম্পন্ন হয়েছে এবং জানুয়ারির মধ্যে সব পণ্য টিসিবি'র গুদামে চলে আসবে।

হুমায়ুন কবীর আরও জানান, এক পরিবারের একজনের বেশি যেন কেউ টিসিবি'র পণ্য না পায়, তা নিশ্চিত করতে স্মার্ট ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু হচ্ছে। এছাড়া ডিলারদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে এবং বর্তমানে নতুন ডিলার নিয়োগ বন্ধ রাখা হয়েছে। ভবিষ্যতে ডিলারের প্রয়োজন হলে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

তিনি বলেন, পণ্য সরবরাহে বিঘ্ন না ঘটলেও মনিটরিংয়ের ঘাটতি রয়েছে, যা ভোক্তার কাছে সঠিকভাবে পণ্য পৌঁছানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এ সমস্যা সমাধানে টিসিবি নিয়মিত সভার ব্যবস্থা করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল