banglahour

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন পাঁচ সদস্যের সম্ভাবনা, শপথ আজ সন্ধ্যায়

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ৫:১৫ অপরাহ্ন

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আরও পাঁচজন নতুন উপদেষ্টা যুক্ত হতে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারে নতুন সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আজ রবিবার সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্রে।

নতুন উপদেষ্টাদের মধ্যে ব্যবসায়ী শেখ বশির উদ্দিন এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নাম রয়েছে বলে জানা গেছে। এদেরকে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে। বঙ্গভবনে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে তাদের। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করাবেন।

এদিকে, নতুন নিয়োগপ্রাপ্ত উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। তারা শপথ নেওয়ার পর এসব যানবাহন তাদের কাজে ব্যবহার করবেন। বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১ জন। নতুন পাঁচজন যোগ হলে এই সংখ্যা দাঁড়াবে ২৬ জনে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল