banglahour

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ট্রাম্প, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণেও এগিয়ে রিপাবলিকানরা

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ৫:২৩ অপরাহ্ন

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানরা ইতোমধ্যে মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে এবং এবার প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার কাছাকাছি রয়েছে। এডিসন রিসার্চের তথ্য অনুযায়ী, ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা ইতোমধ্যে ২১৩টি আসন জিতেছে, যেখানে ডেমোক্র্যাটরা পেয়েছে ২০৫ আসন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে রিপাবলিকানদের আর মাত্র পাঁচটি আসন প্রয়োজন, অন্যদিকে ডেমোক্র্যাটদের প্রয়োজন বাকি ১৭ আসনের মধ্যে অন্তত ১৩টি।

প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর সিনেট ও প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা পূর্ণ আধিপত্য বিস্তার করতে পারলে ট্রাম্প প্রশাসনের পক্ষে কর ও ব্যয় সংকোচন, জ্বালানি খাতে নিয়ন্ত্রণ শিথিলকরণ, সীমান্ত নিরাপত্তা ও অভিবাসী নীতির মতো গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো বাস্তবায়ন করা সহজ হবে। সিনেট এবং প্রতিনিধি পরিষদের সমর্থন থাকলে ট্রাম্পের নীতিগুলোর বাস্তবায়ন আরও সুগম হবে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, বাকি ১৭টি আসনের বেশিরভাগই পশ্চিমাঞ্চলীয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে অবস্থিত, যেখানে ভোট গণনা তুলনামূলকভাবে ধীর গতিতে চলছে। আগামী সপ্তাহে সিনেটে রিপাবলিকান দলের নেতৃত্বে কে থাকবে তা নির্ধারণ করতে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে জন থুন, জন কর্নিন, ও রিক স্কট এই দায়িত্ব নেওয়ার বিবেচনায় রয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল