banglahour

জন্মদিনে স্বামী রাঘব চাড্ডাকে আবেগঘন বার্তা পরিণীতি চোপড়ার

বিনোদন | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ৩:০৮ অপরাহ্ন

মুম্বাই: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির তরুণ রাজনীতিক রাঘব চাড্ডার দাম্পত্য সম্পর্ক আবারও আলোচনায় এসেছে। সম্প্রতি স্বামী রাঘবের জন্মদিনে একটি আবেগঘন ভিডিও পোস্ট করে ভালোবাসা এবং সম্মানের বার্তা দিয়েছেন পরিণীতি।

গতকাল, ১১ নভেম্বর, ৩৬ বছরে পা রেখেছেন রাঘব চাড্ডা। এই উপলক্ষে স্ত্রী পরিণীতি একটি ভিডিও পোস্ট করে জানান, "তোমার ব্যক্তিত্ব এবং সবকিছু বোঝার ক্ষমতা প্রতিদিন আমাকে নতুন একটি মানুষ হতে সাহায্য করে। তুমি আমাকে শিখিয়েছো কীভাবে একজন শক্ত মনের মানুষ হওয়া যায়। মানসিক স্থিতিশীলতার কতটা প্রয়োজন আছে সেটাও তুমি আমাকে শিখিয়েছো। আমি শপথ করছি, আমি সব সময় তোমার থেকে কিছু না কিছু শিখতে থাকব।"

গত ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর পরিণীতির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন রাঘব। শিল্প জগতের পরিণীতি এবং রাজনীতির মানুষ রাঘব একেবারেই ভিন্ন প্রকৃতির হলেও, তাদের সম্পর্ক যে ভালোবাসায় পূর্ণ, তা এই ভিডিওতে স্পষ্ট।

পরিণীতি ভিডিওতে রাঘবের শান্ত ও গম্ভীর প্রকৃতির বিপরীতে নিজের চঞ্চলতা তুলে ধরেন। তবুও দুজনের মধ্যে গভীর ভালোবাসার মেলবন্ধন তাদের সম্পর্ককে শক্তিশালী করেছে।

উল্লেখ্য, সম্প্রতি পরিণীতি ইমতিয়াজ আলির পরিচালনায় দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে ‘অমর সিং চমকিলা’ সিনেমায় অভিনয় করেছেন, যা প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে, রাঘব চাড্ডা সক্রিয়ভাবে আম আদমি পার্টির হয়ে রাজনীতিতে অংশ নিচ্ছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল