banglahour

ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো আসছেন ঢাকায়, যোগ দিবেন যুব উৎসবে

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ৩:৫৪ অপরাহ্ন

ঢাকা: আসন্ন যুব উৎসবে যোগ দিতে এবং বাংলাদেশ ফুটবলে নারীদের অংশগ্রহণের উন্নয়নে সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য এই উৎসবে তিনি অংশ নেবেন।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ ২৯ সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ফিফা প্রেসিডেন্ট। সেই সময় যুব উৎসবে যোগদানের জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান অধ্যাপক ইউনূস এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার জন্য ইনফান্তিনোর সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে মাত্র ১৫ ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। সেই সফরে তিনি মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শন করেন এবং বাফুফের কার্যনির্বাহী পরিষদের সঙ্গে মতবিনিময় করেন। সেসময় বাফুফের পক্ষ থেকে তাকে ঐতিহ্যবাহী দেশীয় জামদানি উপহার দেওয়া হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল