banglahour

বেসামরিক প্রশাসনকে সহায়তায় মাঠে সেনাবাহিনী, কতদিন থাকবে নির্ধারণ করবে সরকার

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ৩:২৫ অপরাহ্ন

বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনী মাঠে থাকবে কতদিন, তা সরকারের সিদ্ধান্তে নির্ধারিত হবে বলে জানিয়েছেন সেনাসদরের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে সেনাবাহিনী অত্যন্ত সচেতন। আমরা বিচারবহির্ভূত হত্যার ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।" ৫ আগস্টের পর থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক নিয়ন্ত্রণেও কাজ করছে সেনাবাহিনী, যদিও ট্রাফিক ব্যবস্থার মূল দায়িত্ব পুলিশের বলে তিনি উল্লেখ করেন।

গার্মেন্টস শিল্পে চলমান সংকট নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছে সেনাবাহিনী। বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৬০০-এর বেশি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে তারা। সেনাবাহিনীর সহযোগিতায় ২০৮৯টি গার্মেন্টস কারখানার প্রায় সবগুলোই বর্তমানে চালু রয়েছে এবং ৭০০-এর বেশি বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

‘জঙ্গি সংশ্লিষ্টতার’ অভিযোগে চাকরিচ্যুত মেজর জিয়াউল হকের সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে কর্নেল ইন্তেখাব বলেন, "এ বিষয়ে সেনাবাহিনীর কাছে এই মুহূর্তে কোনও তথ্য নেই, তবে প্রয়োজনীয় তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।"

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত তিন মাসে সেনাবাহিনী ছয় হাজারের বেশি অবৈধ অস্ত্র এবং প্রায় ২ লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এবং আড়াই হাজার জনকে গ্রেপ্তার করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল