banglahour

প্রথমবারের মতো সরাসরি নৌপথে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:৫৩ অপরাহ্ন

চট্টগ্রাম, ১৪ নভেম্বর: পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পানামার পতাকাবাহী জাহাজ ‘উয়ান জিয়াং ফা ঝান’, যার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি নৌপথে বাণিজ্য সংযোগ স্থাপন হলো।

জাহাজটিতে ছিল ৩৭০ একক কনটেইনার পণ্য। চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর এটি ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রা করেছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক। তিনি জানান, জাহাজটি করাচি বন্দরসহ দুবাই হয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে এবং মঙ্গলবার ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দিয়েছে।

বিষয়টি নিয়ে ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করাচি থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে পৌঁছানো দুই দেশের মধ্যে প্রথম সামুদ্রিক সংযোগের প্রতীক। এ যাত্রা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বর্ধমান বাণিজ্য চাহিদার প্রতিফলন।

পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, এই নতুন শিপিং রুটের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। এটি বাণিজ্য প্রবাহ ত্বরান্বিত করার পাশাপাশি দুই দেশের ছোট ও বড় ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল