banglahour

সাবেক ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্রকে জেল হাজতে প্রেরন আদালতে আনার সময় ডিম ছুড়ে মারে বিক্ষুব্ধ জনতা

সারাদেশ | খুলনা ব্যুরোঃ শেখ লিয়াকত হোসেন।

(১ বছর আগে) ১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১:৫৭ পূর্বাহ্ন

খুলনার ডুমুরিয়া উপজেলায় এক নারীকে অপহরণ ও ধর্ষন সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ন চন্দ্রকে আদালতে হাজির করাহলে চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো: রাকিবুজ্জামান এ আদেশ দেন। 
এর আগে দুপুর একটার দিকে তাকে আদালতে আনার সময় বিক্ষুব্ধ জনতা নানা শ্লোগান দেয়। এক পর্যায়ে সাবেক ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্রের গায়ে ডিম ছুড়ে মারে। এই মামলার আরেক আসামী ইমরানকেও জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছর জানুয়ারি মাসে তৎকালীন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষন করে। পরবর্তীতে ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকাকালীন তাকে ফ্লিম্মি স্টাইলে অপহরণ করে এজাজের সঙ্গীরা। এসব ঘটনায় সহযোগিতা করেন সাবেক ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। গত ৬ অক্টোবর মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নারায়ন চন্দ্রকে আটক করে বিজিবি।###

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল