banglahour

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশিসহ ৫১ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১১:১৫ পূর্বাহ্ন

মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের সিগামুট এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান পরিচালনা করে ৪০ বাংলাদেশিসহ ৫১ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।


স্থানীয় সময় বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) রাত ১২টায় সিগামুট এলাকায় স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে একটি আবাসিক ভবনের অভিযান পরিচালনা করে দেশটির ইমিগ্রেশন। অভিযান শেষ হয় ভোর ৪টায়।


ইমিগ্রেশন কুয়ালালামপুরের ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে মোট ৩৭টি রুম চেক করে ১৫৮ জন অভিবাসী কর্মীদের কাগজপত্র পরীক্ষা করে ৫১ জন অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বয়স ৩ থেকে ৪৫ বছরের মধ্যে।


গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ৪০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ছাড়া ৬ জন ইন্দোনেশিয়ান, ৪ জন নেপালি ও একজন পাকিস্তানের নাগরিক রয়েছেন।


মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেপ্তারের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।


কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর জানান, মালয়েশিয়াতে বসবাসের জন্য তাদের কাছে বৈধ কোন ডকুমেন্ট নাই। গ্রেপ্তারকৃত সবাইকে ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য।


এ ছাড়া অভিযানের সময় উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে জানা যায়, একজন বাংলাদেশি কর্মীর বৈধ কাগজপত্র আছে। তবে তার বাংলাদেশি স্ত্রীর বৈধ কাগজপত্র না থাকায় ইমিগ্রেশন তাকে আটক করে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল