banglahour

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে শঙ্কা, সরতে পারে পাকিস্তান

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:৪১ অপরাহ্ন

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বড়সড় জটিলতায় পড়েছে পাকিস্তান। সবশেষ ১৯৯৬ সালে নিজেদের মাটিতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করেছিল তারা। দীর্ঘ বিরতির পর আসন্ন টুর্নামেন্টটি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারতের আপত্তির কারণে তা অনিশ্চয়তায় পড়েছে।  

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো পাকিস্তানের বদলে দুবাইয়ে আয়োজনের দাবি তুলেছে। পাকিস্তান এই দাবি মানতে রাজি না হওয়ায়, আইসিসি এখন বিকল্প আয়োজক খুঁজছে। পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি ভারতের দাবির সঙ্গে সমঝোতায় না আসে, তাহলে টুর্নামেন্টটি অন্য দেশে সরিয়ে নিতে পারে আইসিসি। সম্ভাব্য আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতের নাম আলোচনায় রয়েছে।  

এর আগে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দক্ষিণ আফ্রিকার নাম আলোচনায় থাকলেও, বর্তমানে তা বাতিল বলে জানিয়েছে পিটিআই। এদিকে, স্পোর্টস টাক এক ভিডিও প্রতিবেদনে দাবি করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বিসিসিআই ইতোমধ্যে অভ্যন্তরীণ আলোচনা শুরু করেছে। যদি পাকিস্তান তার অবস্থানে অটল থেকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলে টুর্নামেন্ট ভারতে স্থানান্তরিত হতে পারে।  

দুই দেশের এই সংকটের ফলে আইসিসির জন্য আসন্ন টুর্নামেন্টের আয়োজন নিয়ে চ্যালেঞ্জ আরও জটিল হয়ে উঠেছে। ক্রিকেট বিশ্ব এখন তাকিয়ে আছে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল