banglahour

দুর্বল সাত ব্যাংককে ৬,৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা দিল সবল নয় ব্যাংক

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ৩:৩৮ অপরাহ্ন

ঢাকা, শনিবার: দেশের দুর্বল সাত ব্যাংকের তারল্য ঘাটতি মেটাতে ৬,৫৮৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল নয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।  

সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক, যা সাত ব্যাংক থেকে মোট ২,০৯৫ কোটি টাকা। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক ছয় ব্যাংক থেকে পেয়েছে ১,১৭৫ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ছয় ব্যাংক থেকে ১,০০০ কোটি, ন্যাশনাল ব্যাংক ৯২০ কোটি, এক্সিম ব্যাংক ৭০০ কোটি, ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক ২৯৫ কোটি টাকা সহায়তা পেয়েছে।  

তারল্য সহায়তা প্রদানকারী নয় ব্যাংক হলো সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পুবালী ব্যাংক, ঢাকা ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।  

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, “দুর্বল ব্যাংকগুলোতে তারল্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে। তবে আমানতকারীদের স্বার্থ সবার আগে বিবেচনা করা হবে।” 

এর আগে গত সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ১৭টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক সভায় দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিতে শক্তিশালী ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান।  

প্রসঙ্গত, এর আগে এসব ব্যাংক থেকে ১১,১০০ কোটি টাকার সহায়তা চাওয়া হয়েছিল। তবে প্রাথমিকভাবে ৬,৫৮৫ কোটি টাকা প্রদান করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল