banglahour

১৩ বছর বয়সেই আইপিএল নিলামে বৈভব সূর্যবংশী!

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ৩:৪৪ অপরাহ্ন

ক্রিকেট ইতিহাসে রেকর্ড গড়া ১৩ বছর বয়সি ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী আইপিএল নিলামে নাম দিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন। ঘরোয়া ক্রিকেটে একের পর এক নজির স্থাপন করে আলোচনায় আসা এই কিশোরকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের কৌতূহল তুঙ্গে।  

**কে এই বৈভব সূর্যবংশী?**  
ভারতে ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত এই নাম হলেও বৈভব সূর্যবংশী এখনো আন্তর্জাতিক অঙ্গনে অজানা। মাত্র ১৩ বছর ২৩৪ দিন বয়সে ভারতের অনূর্ধ্ব-১৯ টেস্ট দলে জায়গা করে নেওয়া এই ব্যাটার সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৮ বলে সেঞ্চুরি করেছেন। যা যুব টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এবং সবচেয়ে কম বয়সে প্রতিযোগিতামূলক ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ড।  

**রঞ্জি ট্রফি ও ঘরোয়া ক্রিকেটে কৃতিত্ব**  
মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বৈভবের। যদিও এখন পর্যন্ত রঞ্জি ট্রফিতে সেরা ইনিংস ৪১ রানে সীমাবদ্ধ। তবে হেমান ট্রফি, কোচবিহার ট্রফি, এবং ভিনু মানকড় ট্রফিতে অসাধারণ পারফর্ম করেছেন তিনি।  

বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি সংগ্রহ করেছেন বৈভব। এছাড়া, রানধির বার্মা অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে একটি ট্রিপল সেঞ্চুরির কীর্তিও রয়েছে তার। ভারতীয় সংবাদমাধ্যমের মতে, গত এক বছরে বৈভব ৪৯টি সেঞ্চুরি করেছেন।  

**আইপিএলে চমক দেখার অপেক্ষা**  
আইপিএল নিলামে বৈভব সূর্যবংশী দল পেলে সেটি ক্রিকেটবিশ্বের জন্য হবে এক বিরল ঘটনা। মিচেল স্টার্ক, জাসপ্রিত বুমরাহ, কিংবা ট্রেন্ট বোল্টের বিপক্ষে এই কিশোরকে ব্যাট করতে দেখা গেলে তা যে ক্রিকেট ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে, তাতে সন্দেহ নেই।  

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল