banglahour

মালদ্বীপের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ৬:৩১ অপরাহ্ন

ফিফা প্রীতি ফুটবল ম্যাচের প্রথমটিতে এক গোলে হেরে যাওয়া বাংলাদেশ আজ (শনিবার) মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচটি যে কোনো মূল্যে জিততে মরিয়া লাল-সবুজ দল।  

বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা আজকের একাদশে একটি পরিবর্তন এনেছেন। কানাডা প্রবাসী সৈয়দ কাজেম শাহের জায়গায় খেলছেন আগের ম্যাচে বদলি নামা মজিবর রহমান জনি।  

কাবরেরার সাজানো একাদশে গোলরক্ষকের ভূমিকায় থাকছেন মিতুল মারমা। রক্ষণভাগ সামলাবেন সাদ উদ্দিন, তপু বর্মণ, শাকিল আহাদ ও ঈসা ফয়সাল। মধ্যমাঠে আছেন সোহেল রানা, মোহাম্মদ হৃদয় ও মজিবর রহমান জনি। উইংয়ে খেলবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম, আর তাদের পেছনে থাকবেন শেখ মোরসালিন। কাবরেরার কৌশলগত ৪-৪-২ ছক, যা প্রয়োজন অনুযায়ী ৪-৩-৩-এ পরিবর্তিত হতে পারে।  

বছরের শেষ ম্যাচটি জয়ে রাঙাতে ব্যর্থ হলে কাবরেরার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে পারে। বাফুফে তার চুক্তির মেয়াদ না বাড়ানোর চিন্তা করতে পারে। তাই আজকের ম্যাচটি কাবরেরার জন্য বড় পরীক্ষা।  

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মিতুল মারমা (গোলরক্ষক), সাদ উদ্দিন, তপু বর্মণ, শাকিল আহাদ, ঈসা ফয়সাল, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবর রহমান জনি, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন ও শেখ মোরসালিন।  

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল