banglahour

সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ নভেম্বর ২০২৪, সোমবার, ৯:১২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসসহ মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (১৮ নভেম্বর) সোয়া ৫ টার দিকে উপজেলার ঝাউচর এলাকার মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সকালে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিচ্ছে। পাশাপাশি মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল সাড়ে ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ক্ষয় ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, স্থানীয় ফায়ার সার্ভিস এবং মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। যেহেতু এটি একটি টিস্যু কারখানা মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, সকাল সোয়া ৫ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাড়ে ৫ টার মধ্যে তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এখন বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল