banglahour

মেঘনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ নভেম্বর ২০২৪, সোমবার, ১০:৫৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণের তথ্য জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক সালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার সোয়া ৫ টার দিকে উপজেলার ঝাউচর এলাকার মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সালেহ উদ্দিন বলেন, ৪ ঘণ্টার প্রচেষ্টা সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল