banglahour

নতুন বছরে বিএসএফের গুলিতে লালমনিরহাটে বাংলাদেশি যুবক নিহত

সারাদেশ |

(৩ বছর আগে) ১ জানুয়ারি ২০২৩, রবিবার, ১:১৪ অপরাহ্ন

লালমনিরহাট: নতুন বছরে লামনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বিপ্লব মিয়া ওরফে বিপুল (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত বিপুল বুড়িমারী সীমান্তের ধবলসুতি গাটিয়ারভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

আজ রোববার (১ জানুয়ারী) ভোর ৪টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বার মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বুড়িমারী ক্যাম্পের কমান্ডার বলেন, গুলি করে বাংলাদেশি যুবককে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল