banglahour

বৃহস্পতিবার ঢাকা কলেজের ক্লাস বন্ধের ঘোষণা

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা কলেজের ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার রাতে অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) কলেজের সব ক্লাস স্থগিত থাকবে। তবে অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং নির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

অপরদিকে, ঢাকা সিটি কলেজও আগামীকাল ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হকের সই করা সংক্ষিপ্ত নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণে আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) সব ক্লাস বন্ধ থাকবে।

এর আগে ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত থেমে থেমে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে পুরো এলাকাজুড়ে। এ সময় সেনাবাহিনী এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল