banglahour

নতুন বছরে বিরোধীদলের কাছে আওয়ামী লীগের প্রতাশ্যার কথা জানালেন কাদের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১ জানুয়ারি ২০২৩, রবিবার, ৩:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২৬ অপরাহ্ন

ঢাকা: খ্রিস্টীয় নতুন বছরে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে বিরোধীদল ইতিবাচক ধারায় ফিরবে বলে  আশা করে আওয়ামী লীগ। 

আজ রবিবার (১ জানুয়ারী)  রাজধানীর সেতুভবনে মতবিনিময়কালে এ আশাবাদের কথা জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, স্বপ্নের পদ্মাসেতু চালুর পর আজ পর্যন্ত ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে। যা দেশের অর্থনীতির জন্য একটা সুখবর।

পরে সেতু ভবনে দপ্তরের কর্মকর্তােদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করেন। এরপর মন্ত্রী সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে খোঁজখবর নেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল